এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বনশ্রীতে মাদরাসার শৌচাগার থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটিকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শিহাব হোসেন নামে এক মাদরাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার বেড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিহাবকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বনশ্রীর সি-ব্লকে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা’র শৌচাগার থেকে আব্দুল্লাহ নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত শিহাবের বিরুদ্ধে অতীতেও কয়েকজন শিক্ষার্থীর সাথে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। ঘটনার পর থেকেই সে মাদরাসা ছেড়ে গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েছিল। পরে রামপুরা থানা পুলিশের একটি দল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত শিহাবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মে ২৪, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।