এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সবকিছু বোঝেন ও জানেন; তাই কোনো ভুল করলে জনগণ কাউকেই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে—তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়।"
গত শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৌশলীদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি। দেশের মানুষ প্রত্যাশা করে, আপনাদের নেওয়া প্রতিটি পরিকল্পনা ও কাজ যেন জনশক্তির কল্যাণে আসে।"
বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলজিইডি বিভাগের মাধ্যমে শুধু পিরোজপুর জেলাতেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এসব বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে।" তিনি আরও বলেন, "আজকে যে নতুন সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই আলোয় আলোকিত হই এবং বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করি, যেন আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইইবি দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে ঐক্যবদ্ধ করে দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।