এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যাংকটিকে রক্ষায় ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড়ে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকটিকে পরিকল্পিতভাবে সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এস আলম গ্রুপের কাছ থেকে ব্যাংক থেকে পাচার হওয়া সব অর্থ উদ্ধার করে ফেরত আনার জোর দাবি জানান। একই সঙ্গে, ভবিষ্যতে যেন কোনো অসাধু চক্র বা স্বার্থান্বেষী প্রতিষ্ঠান পুনরায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে না পারে, সে বিষয়ে সরকারের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ফরিদপুর শাখার সভাপতি প্রফেসর বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের সদস্য ফরিদুল হুদা, সদস্য মাওলানা মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি এস এম আবুল বাশারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মার্চ ১২, ২০২৪
আগস্ট ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।