এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকেই বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট এলাকা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখসহ সাভারের নবীনগর, বাইপাইল এবং গাজীপুর সিটি করপোরেশন ও চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগের সাত দিন এবং ঈদের পরের তিন দিন—অর্থাৎ মোট ১০ দিন মাঠে সক্রিয় থাকবে বিজিবি। গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করবেন তারা।
ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে সরকারের নেওয়া এই বিশেষ পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।