এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুন্দরবনকে দস্যুমুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে বনদস্যু 'সুমন বাহিনী'। বৃহস্পতিবার (২১ মে) বাহিনীর সাত সদস্য আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
আত্মসমর্পণকালে তারা তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন।
আত্মসমর্পণকারী দস্যুরা হলেন—সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও মাহফুজ মল্লিক (৩৪)। এদের মধ্যে ছয়জনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি রামপাল উপজেলায়। কোস্টগার্ডের তথ্যমতে, দীর্ঘদিন ধরে এই চক্রটি সুন্দরবনে ডাকাতি এবং জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ বিষয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, "যারা দস্যুজীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা এখনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।