এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার (১০ জুন ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি এ দাবি উত্থাপন করেন।
অধিবেশনে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা জানতে চান, কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকাকে মাদকদ্রব্যমুক্ত করতে সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কি না। তিনি অভিযোগ করেন, বাউল সাধক লালন শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আয়োজিত তিন দিন করে মোট ছয় দিনের উৎসবে সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের ব্যবহার চলে। প্রশাসনের নজরদারির মধ্যেই এসব ঘটে থাকে দাবি করে তিনি এটি বন্ধে মন্ত্রীর পদক্ষেপ জানতে চান।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, "কেবল কুষ্টিয়ার লালন শাহের স্মৃতিবিজড়িত মাজার এলাকাই নয়, বরং গোটা দেশকেই মাদকমুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি।"
মাদক নির্মূলের বিষয়টিকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী বলেন, সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড যত বৃদ্ধি পাবে, মাদকের প্রকোপ ততটাই কমে আসবে।
বিগত শাসন আমলের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী আরও বলেন, "গত ১৮ বছরে দেশে এক অন্ধকার যুগ অতিবাহিত হয়েছে, যেখানে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল। তৎকালীন অনেক সংসদ সদস্য, মন্ত্রী এবং রাজনৈতিক নেতা স্বয়ং এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এর ফলে দেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তবে বর্তমান সরকার সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, "আমরা তরুণ সমাজকে অন্ধকারের পথ থেকে ফিরিয়ে এনে অর্থনৈতিক সমৃদ্ধি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যমে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চাই।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।