এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার (১০ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন স্বেচ্ছায় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে জমা দিয়েছেন।
বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়রা সংঘর্ষে ব্যবহার করা হয় এমন বিভিন্ন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এ সময় তারা ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষ, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা অস্ত্র জমা দিতে আসা ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, অস্ত্রের পরিবর্তে সম্প্রীতি ও সৌহার্দ্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
স্থানীয়রা জানান, ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে অতীতে এলাকায় কয়েকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন তারা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চান।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শান্তি ও সম্প্রীতি রক্ষায় স্থানীয় জনগণের এই উদ্যোগ অন্য এলাকার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
এছাড়া মাঝারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফসার মাতুব্বর, মাঝারদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদুজ্জামান শাহিদ, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপিত আ. রাজ্জাক মোল্লা, মাঝারদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবি, সাধারণ সম্পাদক শাহ আলম মাতুব্বর, যুবদল নেতা ইমরান হোসেন, সজিব মাতুব্বরসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মার্চ ২৫, ২০২৫
ফেব্রু ৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।