এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঔষধের কার্টুনের ভেতর থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মাশাউজান গ্রামের সাদ্দাম হোসেনের দোকানের সামনে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পথচারীরা প্রথমে দোকানের সামনে পড়ে থাকা একটি ঔষধের কার্টুনে নবজাতকের লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে নগরকান্দা থানার এসআই তারক হোসেন বলেন, “নবজাতকটি একটি ছেলে শিশু। মৃতদেহটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
হঠাৎ এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। নবজাতকটিকে কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে কাজ করছে তারা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।