এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা পর্যায়ে ‘জাতীয় ইমাম সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকার ওপর আলোকপাত করেন। জেলা প্রশাসক বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে ইমামদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি ইমামদের নিজ নিজ অবস্থান থেকে সমাজ গঠনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইমামদের দক্ষতা উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে তাদের দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের তৃণমূল পর্যায়ে সঠিক ধর্মীয় শিক্ষা প্রদান, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইমামদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রয়াসেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।