বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৬ অক্টোবর, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন:
বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফরিদপুরে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা। গতকাল সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে তিতুমীর খেলাঘর আসরের আহ্বায়ক অসিত চক্রবর্তী সভাপতিত্ব করেন এবং কিশোর সংগঠক মন্দিরা সাহা এটি সঞ্চালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত ও মলয় কুমার সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক নিমাই বিশ্বাস, ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা ও সাধারণ সম্পাদক জাহানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর খেলাঘর আসরের সদস্য সচিব লাভলী আক্তার, সদস্য শহীদ মল্লিক, খেলাঘর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও খেলাঘর সাংস্কৃতিক একাডেমির পরিচালক অধ্যাপক নূর আব্দুল্লাহ সাঈদ এবং জেলা কমিটির সংগঠক অরুণ মণ্ডল।

অনুষ্ঠানে বক্তারা দেশে শিশু হত্যা, নির্যাতন, শিশুশ্রম ও অপহরণসহ শিশুদের ওপর সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানান। পাশাপাশি শিশু অধিকার বাস্তবায়ন এবং শিক্ষা ও সংস্কৃতির আলোয় একটি মানবিক সমাজ গড়ে তোলার ওপর জোর দেন।

বক্তারা বলেন, “শিশুর অধিকার রক্ষা করার অর্থই হলো দেশের ভবিষ্যৎকে রক্ষা করা। তাই শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার সামাজিক সংগ্রামকে আরও জোরদার করতে হবে।”

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।