সদরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৬ অক্টোবর, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন:
সদরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ দুর্গাপূজার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও পূজা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান এবং সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা। 

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সভায় অংশ নেন। 

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা এবং সতর্ক অবস্থানের আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।