এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির (২০২৪–২০২৫ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু)।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মূল কারিগর। মেধা, সততা এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবীন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আমি নবীনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মো. সাব্বির হোসেন (আদর)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আগস্ট ১৯, ২০২৬
জানু ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।