এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৬টায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৪০০ জন প্রতিযোগী অংশ নেন।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর আয়োজনে এই প্রতিযোগিতা নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৪০০ জন প্রতিযোগী এতে অংশ নেন।
দৌড় প্রতিযোগিতা শেষে রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর এগ্রো ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি। এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ম্যারাথনের পৃষ্ঠপোষক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ, রাণীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের মিডফিল্ডার আইরিন খাতুন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠপোষক অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ডা. রোমন হোসেন।
জানু ২০, ২০২৬
আগস্ট ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।