পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৭ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। পিরোজপুরের উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক পরামর্শ প্রশাসনের কাজে গতিশীলতা আনবে।”

মতবিনিময়কালে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে পিরোজপুরে স্বাগত জানান এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। 

এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার এবং প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। 

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।