এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৬ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খারদিয়া গ্রামের নতুন ব্রীজের পাশ দিয়ে বয়ে চলা কুমার নদে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া না গেলেও ড্রেজার মেশিনটি বিনষ্ট করা হয়।
ইউএনও আনিছুর রহমান বালী বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পেলেও ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছে এবং এলজিইডির সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন এবং কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।