এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর পুঠিয়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এ নামাজ আদায় করা হয়। নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম মো. রহিম গাজী।
নামাজে নারী-পুরুষ মিলে মোট ১০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের নামাজ আদায়ে অংশ নেওয়া মুসল্লিরা জানান, “আমরা গত রমজানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি। এবারও ঠিক একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছি।”
ইমাম মো. রহিম গাজী বলেন, “গত ঈদুল ফিতরেও কোনো প্রকার বিঘ্ন ছাড়াই আমরা নামাজ আদায় করেছিলাম। এবারও ঈদ পালনে কোনো সমস্যা হয়নি। আমি সারা দেশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।”
স্থানীয়দের দাবি, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেও তাঁরা সামাজিকভাবে কোনো বাধার সম্মুখীন হননি। ধর্মীয় অনুভূতির জায়গা থেকেই তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
জানু ১৩, ২০২৬
জানু ২৬, ২০২৫
এপ্রিল ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।