এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলমের সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরে থানা ভবনের ওসির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যমকর্মীরা মাদক, ছিনতাই ও গরু চুরি রোধসহ বিভিন্ন অপরাধ দমনে ওসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
মতবিনিময়কালে ওসি মো. শাহজালাল আলম বলেন, “মাদক, চুরি ও ছিনতাই রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। থানায় আগত সাধারণ মানুষ যেন সহজেই সেবা পায়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করব।” তিনি আরও বলেন, “দায়িত্ব পালনে আমি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।”
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক আল-আমিন মামুন, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যনির্বাহী সদস্য শাকিল মাহমুদসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় তৎকালীন ওসি হারুন-অর রশীদকে গত ১৩ মে স্ট্যান্ড রিলিজ করা হয়। এরপর থেকে থানা প্রধানের পদটি দীর্ঘদিন শূন্য ছিল। অবশেষে গত বুধবার (৪ জুন) ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-তে ডিআইও-১ পদে কর্মরত মো. শাহজালাল আলম আলফাডাঙ্গা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেন।
জুন ১৬, ২০২৬
মার্চ ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।