এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে খুরশিদ আলমের পুনর্নিয়োগের প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড়ে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন ফরিদপুরের বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। কর্মসূচিতে ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত খুরশিদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা একটি অযাচিত ও বিতর্কিত সিদ্ধান্ত। বক্তারা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান এবং ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, বিগত সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দ্রুত উদ্ধার করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বার্থে ইসলামী ব্যাংককে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।