এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের সজোরে ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে, পিকআপের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে ও পিকআপ চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পিকআপের সহকারী (হেলপার) রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানা এলাকার বাসিন্দা সুমন (২৬)।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।