এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (ওয়ার্ড নং ৭, ৮ ও ৯) মোছাঃ মঞ্জুরা আক্তারের সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ। গত ২১ মে ২০২৬ তারিখ বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে(স্মারকনং৪৬.০০.৭২০০.০১৭.২৭.০০১.১৭(অস্ক-২)-৬৬৮) মঞ্জুরা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়। ও শুনানির পর আদালত আবেদনকারীর বরখাস্তের আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন। একইসঙ্গে, কেন এই বরখাস্তের আদেশটি আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন আদালত।
আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, রুল জারির ৩ সপ্তাহের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে হবে। এছাড়াও, আবেদনকারীর বিরুদ্ধে চলমান আইনি বা বিভাগীয় কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিটকারীর পক্ষের আইনজীবী মোঃ কামরুল হাসান জানান, আদালতের এই আদেশের ফলে আবেদনকারী পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন এবং তার বরখাস্তের আদেশটি সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে, ৩ কার্যদিবসের মধ্যে বিবাদীদের কাছে নোটিশ পাঠানোর নিয়মাবলী সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য যে, রিট পিটিশনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সচিব, উপ-সচিব (ইউপি শাখা-০১), ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, নেত্রকোনার জেলা প্রশাসক এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে বিবাদী পক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডিসেম্বর ২৭, ২০২৫
ফেব্রু ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।