এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতা গ্রহণের তিন মাস পূর্তিতে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের দাবি, গঠনমূলক রাজনৈতিক কার্যক্রমের বদলে সরকার এখন কেবল লোকদেখানো জনপ্রিয়তা অর্জনেই বেশি ব্যস্ত।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি সরকার। বর্তমান সংসদে এনসিপির আসন সংখ্যা ৬টি এবং বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সরকারের তিন মাস পূর্তি এবং নিজেদের রাজনৈতিক মূল্যায়ন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। রাজনৈতিক হওয়ার চেয়ে সরকার পপুলিস্ট বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার মতো কাজ দেখাতে বেশি ব্যস্ত।" রাজনৈতিক ইস্যুগুলো না এড়িয়ে সরকারকে আরও কাঠামোগত শাসনকার্যে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, দলটির সদস্য সচিব আখতার হোসেন মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার কার্ড বিতরণ করছে ঠিকই, তবে এসব প্রকল্পের অর্থের উৎস এবং সার্বিক পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট কোনো কাঠামো তারা উপস্থাপন করতে পারেনি।
পাশাপাশি সংসদে নিজেদের অবস্থান মূল্যায়ন করে তিনি জানান, নতুন হিসেবে সংসদে তাদের এখনও অনেক কিছু জানার ও শেখার জায়গা রয়েছে। এই অভিজ্ঞতা প্রসারিত হলে আগামীতে সংসদে তারা আরও পরিণত ও জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গণভোট, 'জুলাই সনদ', সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জ্বালানি তেলের দামসহ নানা ইস্যুতে বর্তমান সংসদের প্রথম অধিবেশন ছিল বেশ ঘটনাবহুল। সরকারি ও বিরোধী দলের মধ্যে নানা বিষয়ে যেমন মতপার্থক্য দেখা গেছে, তেমনি অনেক ক্ষেত্রে ঐক্যও চোখে পড়েছে।
বর্তমানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল যখন রাজপথে আন্দোলন করছে, তখন চলমান এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠে জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২ জুলাই, ২০২৬
জাতীয় | ২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।