এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ ০২/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ কোরান আলী (৪৫), পিতা-মৃত দরবেশ আলী, মাতা-রজিনা খাতুন, সাং-যাদুরচর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ সজিব (২৩), পিতা-মোঃ আরাফাত আলী, মাতা-শাহনাজ বেগম, সাং-যাদুরচর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ ইমান আলী, পিতা-মৃত চান মিয়া, সাং-যাদুরচর, থানা-সাভার, জেলা-ঢাকাদের মোট আলামত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ গ্রাম, মূল্য ৩০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ০৩/০৫/২০২৬ খ্রি. তারিখ ০২:৩০ ঘটিকায় সাভার থানাধীন সামাইর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ইউনুস (৩৫), পিতা-মৃত সৈয়দ আলী, মাতা-আছিয়া, সাং-আজোয়াটালী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-বুড়ির বাজার (হালিমের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা; আসামী ২। মাইদুল (৩২), পিতা-আলম হোসেন, মাতা-মাসুমা খাতুন, সাং-পূর্ব চানঘাট, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এ/পি সাং-বুড়ির বাজার (কাসেম হাজীর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১১গ্রাম, মূল্য অনুমান ৩৩,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ০২/০৫/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার থানাধীন কমলাপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। চঞ্চল লুইচ রোজারিয়া (৫০), পিতা-সন্তোস রোজারিয়া, ২। মোঃ শান্ত ইসলাম (৩৪), পিতা-আলমগীর হোসেন, উভয় সাং-কমলাপুর, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৬৫,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, আসামী কোরান আলীর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং আসামী লুইচ রোজারিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।