এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে রোববার বাদ জোহর গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু কবিতার হত্যাকাণ্ড একটি অমানবিক ও বর্বর ঘটনা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক বাবলু মাস্টার , বিএনপি নেতা মিলন মেম্বার , দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যর প্রতিষ্ঠাতা
জাহিদ ইসলাম বাখুন্ডা ব্লাড ব্যাংকের সভাপতি মিয়া রোমান । এ সময় স্থানীয় এলাকাবাসী উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।