এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কারাগারকে নিছক শাস্তির স্থানের পরিবর্তে সংশোধন ও পুনর্বাসনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম প্রস্তাব করা হয়েছে **‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ’ (Custodial and Correction Service Bangladesh)**।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদপ্তরে সমসাময়িক পরিস্থিতি ও অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) মোতাহের হোসেন এ তথ্য জানান।
যুগোপযোগী আইন ও নাম পরিবর্তন
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, “বর্তমান সময়ের চাহিদা ও আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের বিদ্যমান আইন ও বিধিবিধান যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারের মূল দর্শনকে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনমুখী করতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করা হচ্ছে। এ লক্ষ্যে ‘Custodial and Correction Service Act-2025’-এর একটি খসড়া প্রস্তুত করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”
প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও আধুনিকায়ন
কারাগারের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মোতাহের হোসেন জানান, কারাগারগুলোতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর সিসিটিভি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা, আধুনিক বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর এবং মোবাইল জ্যামিং সিস্টেমের মতো উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
পাশাপাশি কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা (Digital Attendance) এবং টিম ট্র্যাকার সিস্টেম চালু করা হয়েছে।
কারা মহাপরিদর্শক আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে কারা বিভাগের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, মানবিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে বহুমুখী সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।