এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে আবাসিক এলাকা থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটিকে নিরাপদে গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) আবাসিক এলাকার ‘এ’ ব্লকের একটি কলাবাগানে অজগরটি দেখতে পান স্থানীয়রা। কেপিএমের নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনের বাসার পাশের ওই বাগান থেকে স্থানীয় এলাকাবাসী এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্যরা যৌথ প্রচেষ্টায় অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। সাপটি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত থাকায় সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের ‘সীতার পাহাড়’ এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
অজগরটি অবমুক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন রাম পাহাড় বন বিট কর্মকর্তা মিঠু তালুকদার, ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং সাপটি উদ্ধারে সহায়তাকারী কেপিএম কর্মচারী মো. আবুল হাসেমসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা।
জুলাই ২৩, ২০২৬
আগস্ট ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।