এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে দরজার কাঠের ডাসা দিয়ে আঘাত করে মা কানন বালাকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুজন বালাকে (৩০) গ্রেপ্তার করে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহত কানন বালা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভাত রান্না নিয়ে মা কানন বালার সঙ্গে একমাত্র ছেলে সুজন বালার কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন দরজায় লাগানো একটি কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে।
পরদিন রবিবার (১৬ আগস্ট) ভোরে সুজন ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের ও মামাদের ডেকে আনে। পরে স্বজনরা গুরুতর আহত কানন বালাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে কানন বালা মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে ভাগনে সুজন বালাকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী জানান, "নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় সোমবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
অক্টোবর ৯, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।