এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক, এক যাত্রী এবং বাসচালকসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের হাওলার মাঝি বাড়ির মোড় সংলগ্ন বালিকা বিদ্যালয়ের (গার্লস স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—অটোরিকশাচালক কামরুল শেখ, যাত্রী বিকাশ বড়াল এবং ঘাতক বাসের চালক মো. কবির শিকদার (৪২)। এদের মধ্যে অটোরিকশার চালক ও যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পিরোজপুর থেকে পাটগাতীগামী ‘শেহজাত ইসলাম-১’ নামের একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক কামরুল শেখ ও যাত্রী বিকাশ বড়াল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় বাসের চালক কবির শিকদারও আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় অটোরিকশার চালক ও যাত্রীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে এবং আহত বাসচালক কবির শিকদারকে আটক করে পুলিশি হেফাজতে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, "দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জেনেছি। বাসটি জব্দ করার পাশাপাশি চালককে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।