এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হাম ও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে আরও ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার দুটি প্রধান হাসপাতালে বর্তমানে হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা ২০ জন এবং আশপাশের অন্যান্য জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন ১২ জন।
হাসপাতালভিত্তিক সর্বশেষ তথ্যে দেখা যায়, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং জেনারেল হাসপাতালে ২৬ জনসহ মোট ৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৪৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৭৬ জন। এছাড়া চলতি বছর জেলায় হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।