এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতর কড়া নাড়ছে দুয়ারে। ঈদকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ফরিদপুর শহরের মার্কেট ও বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছে শহরের বিভিন্ন শপিংমল ও বাজারগুলো।
সরেজমিনে শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের নিউ মার্কেট, বাইতুল মোকদ্দেম মার্কেট, আদর্শ মার্কেট, বলাকা সুপার মার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, কেনাকাটায় ব্যস্ত সব বয়সের মানুষ। রোজাদাররা রোজা রেখেই পরিবার-পরিজন ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।
দোকানগুলোতে সব বয়সীদের জন্যই রয়েছে হাল ফ্যাশনের সমাহার। ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, ফতুয়া এবং শিশুদের বাহারি পোশাকের পাশাপাশি নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস ও ফারসি ঘাগড়ার চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
বিক্রি প্রসঙ্গে বিক্রেতারা জানান, রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও গত এক সপ্তাহ ধরে তা বেশ জমে উঠেছে। বর্তমানে প্রতিদিন ভালো ব্যবসা হচ্ছে বলে স্বস্তি প্রকাশ করেন তারা। অন্যদিকে ক্রেতারা জানান, মার্কেটগুলোতে এবার সাশ্রয়ী ও সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যাচ্ছে। ফলে নিজেদের বাজেটের মধ্যেই স্বাচ্ছন্দ্যে প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা সারতে পারছেন তারা।
পোশাকের পাশাপাশি ভিড় বেড়েছে শহরের বিভিন্ন মোবাইল ফোনের দোকানগুলোতেও। ঈদ উপলক্ষে স্মার্টফোনের ওপর বিভিন্ন আকর্ষণীয় ছাড় বা ডিসকাউন্ট দিচ্ছেন ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতাদের সুবিধার্থে আগের মতোই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগও রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এদিকে, পিছিয়ে নেই শহরের ফুটপাতের দোকানগুলোও। তুলনামূলক কম দামে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মেলায় সেখানে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে ফরিদপুর শহরের মার্কেটগুলোতে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, ক্রেতাদের এই ভিড় ও জমজমাট বেচাকেনার এই ধারা অব্যাহত থাকবে ঈদের চাঁদরাত পর্যন্ত।
জানু ২২, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।