এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছাত্র বলাৎকারের মামলায় মাত্র ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস টিম।
বৃহস্পতিবার পূর্বরাতে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রকে বলাৎকার মামলার এজাহার নামীয় আসামী অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ ফরিদ জামান (২৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ফরিদ জামান হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক এর ছেলে। মামলার এজাহার এর বরাত দিয়ে র্যাব জানায়, জয়পুরহাট জেলা সদর উপজেলাধীন চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামস্থ মদিনাতুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক ফরিদ জামান গত ২৬ জানুয়ারি রাত ৪ টারদিকে ৮ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রকে ভঁয়ভিতি দেখিয়ে বলাৎকার করায় ভিকটিম শিশুর মলদ্বারে রক্তপাত হয়।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এঘটনায় ভিকটিম শিশুর মা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে জয়পুরহাট জেলা সদর থানায় বুধবার ১১ মার্চ ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অধি-যাচনের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস টিম বৃহস্পতিবার পূর্বরাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে জয়পুরহাট জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।