এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজ বৃহত্তর ফরিদপুর জেলা বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ, ধর্মীয় নেতা সৈয়দ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম রেজা। এতে বক্তব্য রাখেন কবিরাজ মো. মঞ্জুর মল্লিক, ডা. কাজী নাসরিন, ডা. আশিকুর রহমান, বাবুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন। তাদের দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বক্তারা আরও বলেন, বিশ্বে মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার নানা ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যার ঘটনা ঘটছে। এসব আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এপ্রিল ৩০, ২০২৪
মার্চ ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।