এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আব্দুল্লাহ শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. জিন্নাহ শেখকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারায় ১ নম্বর আসামি আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, এ মামলার অপর আসামি মো. জিন্নাহ শেখের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় তাকে মামলার দায় থেকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ে আদালত মামলায় জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রায়ের অনুলিপি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের কাছে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
এপ্রিল ৩০, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৬
নভেম্বর ১৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।