এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ৮ টা ৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মো: সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী মো: শাহজাহান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মো: আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনায়েত কবির খান, কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব মো: বাদশা মিয়া ও বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব মো: আসাদুজ্জামান খান।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন বাইনখালি-মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম হাওলাদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম ফরাজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক নন্দী।
অক্টোবর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।