এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার রাতে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য তাকে নির্বাচিত করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত না হলে আজ আমি এই অবস্থানে আসতে পারতাম না। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
এ সময় তিনি তার বাবা এবং ফরিদপুরের সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিচারণ করেন। তিনি জানান, প্রায় ২০ বছর আগে তার বাবাও এই চৌধুরী বাড়িতে এসে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন। বাবার সেই আদর্শকে ধারণ করে সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এমপি নায়াব ইউসুফ।
ফরিদপুরকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এখানে হিন্দু-মুসলিমসহ সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। আমরা চাই না কোনো সম্প্রদায়ের মানুষের বিন্দুমাত্র সমস্যা হোক। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিময় ফরিদপুর গড়ে তুলতে চাই।”
পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, সেজন্য শহরের যেসব মন্দির সংস্কারের প্রয়োজন, সেগুলোর উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা।
এছাড়া মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ননী গোপাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক অশোক কুমার শীল, অনন্ত কুমার বিশ্বাস, মিলন কুমার সাহা, সমীর ব্যানার্জি, অজিত সরকার এবং মহিলা সম্পাদিকা সোমা বিশ্বাস ও প্রতিমা বিশ্বাস।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিস ইসলাম, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, ঝন্টু কুমার সাহা, সুভাষ চন্দ্র সাহা গোবিন্দ প্রমুখ। অনুষ্ঠানে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।