এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে ইসমাইল নামের এক যুবকের কথা উল্লেখ করে গেছে ওই কিশোরী।
সোমবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের ‘নতুন খামার বাড়ি’তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে রাহির বড় ভাই ও ভাবি বাড়িতেই ছিলেন। বাবা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন এবং মা গিয়েছিলেন নানাবাড়িতে। এই সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে রান্নাঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় রাহি। আত্মহননের আগে সে একটি চিরকুট লিখে যায়, যেখানে একই ইউনিয়নের ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। স্থানীয়দের ধারণা, ওই যুবকের দ্বারা কোনোভাবে ব্ল্যাকমেইলের শিকার হয়েই হয়তো রাহি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, "খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে ইসমাইল নামের এক যুবকের নাম পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।