এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটককৃত রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কেও একটি চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করছিলেন। এ সময় পুলিশ তাঁকে থামার সংকেত দেয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাহিমের আচরণ, কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁর শরীরে তল্লাশি চালায়। এ সময় তাঁর কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অস্ত্র বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, "মোটরসাইকেল আরোহী ওই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।