এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, পেশিশক্তি প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এর আগে, সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নয়নের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ও উপজেলা যুবদলের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও নয়ন তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। তার এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায়দায়িত্ব বহন করবে না। একইসঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আনোয়ার হোসেন নয়নের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জানু ২৪, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।