এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় মদ তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ এবং কাঁচামাল ধ্বংস করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি/ওয়াগ্গাছড়া জোন)-এর অধীনস্থ কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন বৈরাগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে বিজিবির একটি চৌকস দল এ বিশেষ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় দেশীয় মদ উৎপাদনের খবর পায় বিজিবি। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ কারখানার সন্ধান মেলে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ লিটার প্রস্তুতকৃত দেশীয় মদ, ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি এবং ৩ বৈয়াম রাসায়নিক উপকরণ জব্দ করা হয়। এ ছাড়া কারখানাটিতে মদ তৈরির জন্য প্রস্তুত রাখা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামাল (জাবা) ঘটনাস্থলেই বিনষ্ট ও ধ্বংস করা হয়। জব্দ করা মালামাল ও ধ্বংসকৃত উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকা।
এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, "পার্বত্য এলাকায় মাদক উৎপাদন, চোরাচালান ও বিস্তার রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।