এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এ জন্য তাঁদের ‘নাগরিকত্ব সংশোধনী আইন’ (সিএএ)-এর আওতায় আবেদন করতে হবে।
শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর পরিদর্শনে গিয়ে কাওয়াখালিতে আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে এই ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জনসভায় অমিত শাহ বলেন, "বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব হিন্দু, শিখ ও জৈন শরণার্থী ভারতে এসে সিএএ-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এটি আমার স্পষ্ট প্রতিশ্রুতি।" তিনি আরও আশ্বস্ত করেন যে, প্রতিটি শরণার্থীকেই পূর্ণ মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।
নাগরিকত্বের আবেদন দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির লক্ষ্যে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কালেক্টরদের (জেলা শাসক) যোগ্য আবেদনকারীদের সরাসরি নাগরিকত্ব প্রদানের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই ক্ষমতা কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটির এখতিয়ারে ছিল।
বক্তব্যে সিএএ আইনের বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে অনেকেই এই আইন বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে সরকার আইনটি কার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট করে জানান, যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।