এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিসকান সরদার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত আরও সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা পূর্বশত্রুতার জেরে সকালে প্রতিপক্ষের আসলাম ও তার লোকজন অতর্কিতভাবে মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিসকানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের বাধা দিতে গেলে নারীসহ অন্তত আরও সাতজন আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মিসকানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত আসলামসহ জড়িতরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি; তবে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।