নগরকান্দায় ইয়াবা সেবন ও রাখার দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ইয়াবা সেবন ও রাখার দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে মিজান কাজী নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্ত মিজান কাজী উপজেলার চরযশোরদী ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ওয়াদুদ কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এএসআই শুকুর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে মিজান কাজীকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটক মিজান কাজীকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।