এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চারটি পদে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকনের নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদস্য সচিব হারুন অর রশিদ, প্রকাশ কুন্ডু, মিরাজ হোসেন, নিত্য গোপাল কুণ্ড, আরিফুর রহমান বাচ্চু ও শহীদ বিশ্বাস।
প্রতীক বরাদ্দ অনুযায়ী সভাপতি পদে সৈয়দ মিজানুর রহমান ছাতা, আবুল বাশার শেখ চেয়ার, আব্দুস সালাম শেখ গরুর গাড়ি এবং মো. সিরাজুল ইসলাম সোজা চশমা প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান রাসেল গোলাপফুল, মো. ইস্রাফিল মোল্লা আনারস এবং সৈয়দ আরিফুজ্জামান লিপু আম প্রতীক পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইয়ার আলী মোটরসাইকেল এবং মো. মনিরুল ইসলাম রিক্সা প্রতীক পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম দাউদ ফুটবল এবং মো. বায়েজিদ মোল্লা টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন বলেন, “আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে চারটি পদে বৈধ ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।
এপ্রিল ২৩, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।