এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যের পক্ষে ও পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে সকল শহিদের আত্মার মাগফিতার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, এল.জি.ইডি কর্মকর্তা মো: আব্দুল মমিন, বিআরডিবি কর্মকর্তা সমীর বৈদ্য সহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এপ্রিল ১০, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।