এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম। আজ রবিবার (৮ জুন) সকালে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্কুল ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতির বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও কঠোর শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন তিনি।
পরিদর্শনের পরবর্তী অংশে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মার্চ ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।