আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালিত 

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
১৭ মার্চ, ২০২৪ ২:১০ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালিত 

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ই মার্চ) সকাল ১১ টায় আহসান গঞ্জ রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,উপজেলা ভাইস- চেয়ারময়ান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,ডাঃ রোকসানা হ্যাপী,আত্রাই থানা পুলিশের ওসি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাঘ দও দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন,ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন প্রমুখ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।