এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
সোমবার (৮ জুন) ভোররাতের দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তুলার বাঐ গ্রামের বাসিন্দা মো. হামেদুল ইসলাম (৩৫) ও মো. রশিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে হামেদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে তিনটি পাটের বস্তায় লুকানো অবস্থায় ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে গাঁজা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে চলমান এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
জুন ২৬, ২০২৪
জুন ৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফুটবল | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।