এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে পুলিশ অভিযান চালিয়ে ৪৮ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মেহেদি হাসান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার (২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ৪৮ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক মেহেদির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।
অক্টোবর ১, ২০২৪
আগস্ট ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।