এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা–২০২৪’ বিষয়ে উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্য মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP)’–এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোপাল দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা কাওসার মাতুব্বর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
কর্মশালায় বক্তারা ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির’ সঠিক বাস্তবায়ন, সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রস্তুত, স্বাস্থ্য ও পুষ্টি সেবার মানোন্নয়নসহ কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন।
এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এপ্রিল ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।