এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮) ও তিন বছরের রোহিঙ্গা শিশু মো. তামিমের। তাদের খোঁজে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। নিখোঁজদের স্বজনেরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
সোমবার (২ জুন) দুপুরে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার ও ফেনীর পৌর দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৩) এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।
নিখোঁজ সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. সিরাজুল ইসলামের একমাত্র ছেলে। তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। অপরদিকে নিখোঁজ শিশু তামিম ভাসানচরের ৬১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও এনজিওকর্মীসহ ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার রওনা দেয় হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের দিকে। পথিমধ্যে করিমবাজার সংলগ্ন ডুবারচরের কাছে পৌঁছালে ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ওসি আজমল হুদা বলেন, “৩৯ জন যাত্রীর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধারের পর মারা যান। এখনো এক পুলিশ সদস্য ও এক শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।”
উল্লেখ্য, মেঘনার ওই অংশে এর আগেও একাধিক প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আবহাওয়া সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
নিখোঁজদের দ্রুত উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১২ আগস্ট, ২০২৬
ফুটবল | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।