এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আবদুল কাদের হৃদয় (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল কাদের হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নলদিয়া এলাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে যায় হৃদয়। সেখানে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়ে পলাতক ছিলেন অভিযুক্ত ওই যুবক।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নোয়াখালী র্যাব-১১ এবং নীলফামারী র্যাব-১৩-এর একটি যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ চৌপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেপ্তার করে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে নীলফামারীর সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।